আসসালামু আলাইকুম,
২৬ অক্টোবর, ২০২৪ শনিবার একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্ণেল মোস্তফা রাসেল আল রশীদ স্যার। অধ্যক্ষ স্যার তার বক্তব্যে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, আচার-ব্যবহার, জীবনমুখী শিক্ষা এবং ভালো ফলাফল করার ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
শ্রেণি শিক্ষকগন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও প্রথম মাসিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন ও বিষয় শিক্ষকগণ নিজ নিজ বিষয়ের ফলাফল পর্যালোচনা করেন এবং অভিভাবকদের সামনে উপস্থাপন করেন।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিক্ষার্থীদের ভালো ফলাফল করা সম্ভব না। সবশেষে ভালো ফলাফল করার ব্যাপারে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
01769564544
01769564543