বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ও অধ্যক্ষ পত্নী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যার ফলে পুরো প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজন করা হয় নানা সৃজনশীল প্রতিযোগিতা। কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও নান্দনিকতার অপূর্ব প্রকাশ ঘটায়। প্রতিটি আয়োজনেই ছিল উৎসাহ-উদ্দীপনার ছোঁয়া, যা নবপ্রজন্মের সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
এরপর অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব, যেখানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের প্রাণঢালা পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং নববর্ষের আনন্দকে ছড়িয়ে দেয় চারদিকে।
অনুষ্ঠানের পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543